রাবি ভর্তি পরীক্ষা: পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে ভর্তিচ্ছুকরা

রাবি ভর্তি পরীক্ষা: পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে ভর্তিচ্ছুকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের প্রথম পছন্দ কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘আসনবিন্যাসের ফলে অনেকে পছন্দ অনুযায়ী কেন্দ্র পায়নি। ফলে তাদের ভোগান্তি কমাতে আয়মরা ভর্তি উপকমিটির মিটিং আহ্বান করি। সেখানে সিদ্ধান্ত হয় যে, আসন্ন ভর্তি পরীক্ষায় ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা তাদের প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে।’

তিনি আরও বলেন, প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আর দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিলে 'বি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ 'এ' ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং 'সি' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন