মুন্নুজান হলে ভিপি-এজিএস শিবিরের, জিএস 'আধিপত্যবিরোধী ঐক্য’র

মুন্নুজান হলে ভিপি-এজিএস শিবিরের, জিএস 'আধিপত্যবিরোধী ঐক্য’র

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মুন্নুজান হলে ভিপি, জিএস ও এজিএস পদের ফল ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হল কর্তৃপক্ষ এ ফলাফল ঘোষোণা করে।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফল অনুযায়ী, হল সংসদের ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী জাহিদ পেয়েছেন ৯৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবীর পেয়েছেন ২৩৬ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী ফাহিম পেয়েছেন ৪৯৫ ভোট এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী জীবন পেয়েছেন ৮৯ ভোট। সাবেক সমন্বয়কদের একাংশ মনোনীত প্যানেল, ‘আধিপত্যবিরোধী ঐক্য’ জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৪১ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী সাব্বির পেয়েছেন ৫৫৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত এষা পেয়েছেন ৩৭৮ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন