দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভিন্নভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন "বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ।" শুক্রবার সংগঠনটি একটি র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আহমেদ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহকারী পরিচালক সামসুল আলম, অফিস সম্পাদক ইমরান হাসানসহ অন্যান্য সদস্যরা।
দোয়া শেষে সংগঠনের পরিচালক আহমেদ রায়হান বলেন, "পৃথিবীতে একমাত্র বাঙালিরাই ভাষার জন্য জীবন দিয়ে নজির স্থাপন করেছেন। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে সেই শহীদদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করছি।"
সংগঠনের অফিস সম্পাদক ইমরান হাসান বলেন, "বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ একটি সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন। দোয়া পাঠ করাও আমাদের বাঙালিয়ানা ও মুসলিম সংস্কৃতির অংশ। আমরা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মুনাজাতের সুন্দর এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে আনতে চাই।"
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

