১৭ বছর দিল্লি থেকে পরিচালিত হয়েছে বাংলাদেশ: মাহমুদুর রহমান

১৭ বছর দিল্লি থেকে পরিচালিত হয়েছে বাংলাদেশ: মাহমুদুর রহমান

আওয়ামী সরকারের আমলে দিল্লি থেকে বাংলাদেশ পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান।

শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান বলেন, আমি আমার পিএইচডি করার সময় থিসিস পেপারে লিখেছি উপমহাদেশের চারটি দেশের মধ্যে ভারতের কর্তৃত্ব মেনে নেয়নি শ্রীলঙ্কা ও নেপাল। কিন্তু ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করলেও দিল্লির কর্তৃত্বায়নে চালিত হচ্ছে ভূটান। একইভাবে আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান, শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন