লেবাননের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে হামলার কথা স্বীকার করেছে ইসরিইলি সেনাবাহিনী (আইডিএফ)। তবে তাদের দাবি, হাসপাতালটি আর চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল না; সেখানে হিজবুল্লাহ একটি কমান্ড সেন্টার স্থাপন করেছিল।
ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ওই স্থাপনা থেকে হিজবুল্লাহর সদস্যদের গোলাবর্ষণ ও পর্যবেক্ষণ কার্যক্রম চালাতে দেখা গেছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল ওই কমান্ড সেন্টারে অবস্থান করা হিজবুল্লাহ সদস্য ও অবকাঠামো।
এর আগে লেবাননের কর্মকর্তারা জানিয়েছিলেন, ইসরাইলি বিমান হামলায় গাঁদুর হাসপাতালটি ধ্বংস হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা করে হাসপাতালটিকে একটি ‘সম্পূর্ণ বেসামরিক’ স্থাপনা হিসেবে উল্লেখ করেন।
হাসপাতালে হামলার ঘটনাটি দক্ষিণ লেবাননে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ঘটল। রোববার ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইল বলছে, হিজবুল্লাহর ড্রোন হামলার জবাবেই এসব অভিযান চালানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


