জবিতে শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ শিবিরের

জবিতে শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ শিবিরের

কোরআন দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে ফ্রি কোরআন বিতরণের আয়োজন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ আয়োজন করেন তারা।

আয়োজকরা জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত ১৩০ জনের বেশি শিক্ষার্থী কোরআন শরিফ সংগ্রহ করেছেন এবং আগামী দুই থেকে তিন দিন এই বিতরণ কর্মসূচি চলবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, রমজানের সময় জবি শিবির ২ হাজার ৫০০টি কোরআন শরিফ উপহার দেওয়ার উদ্যোগ নেয়। এ জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থাও করেছিলাম। এক হাজারের মতো আবেদন পড়েছিল। কিন্তু সে সময় রমজানের ছুটিতে অনেক শিক্ষার্থী বাড়িতে চলে যাওয়ায় সবগুলো বিতরণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, ওই সময় যেসব শিক্ষার্থী বাকি ছিল তাদেরই কোরআন দিবস উপলক্ষে কোরআন শরিফ উপহার দিচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন