ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার দুপুরে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভিপি প্রার্থী জালাল আহমদ ও ভুক্তভোগী শিক্ষার্থী মো. রবিউল হক (২৫) একই হলে থাকতেন। সিনিয়র হওয়ার কারণে জালাল আহমদ নিয়মিত রবিউলকে হয়রানি করতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে ঘুমিয়ে থাকা রবিউলের সঙ্গে তর্কে জড়ান জালাল। একপর্যায়ে তিনি চেয়ার দিয়ে রবিউলের মাথায় আঘাত করার চেষ্টা করেন। রবিউল হাত দিয়ে তা ঠেকালেও কপালে আঘাত পান। পরে ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করলে রবিউলের বুক ও হাতে কাটা জখম হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

