ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে সরানো হচ্ছে শেখ পরিবারের নাম। বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হল ও একটি একাডেমিক বিল্ডিং থেকে নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৫ মার্চ) দুপুরে এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরসহ একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভার ৬ নং প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা স্থাপনা-প্রতিষ্ঠানের সংখ্যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রেরিত পত্র মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা স্থাপনা-প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলো।
প্রস্তাবনা অনুযায়ী নতুন নাম গুলোর মধ্যে, ‘শেখ হাসিনা হল’র পরিবর্তিত নাম ‘জুলাই ৩৬ হল’, ‘শেখ রাসেল হল’ র পরিবর্তিত নাম ‘শহীদ আনাছ হল’, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’র পরিবর্তিত নাম ‘উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’র পরিবর্তিত নাম ‘শাহ আজিজুর রহমান হল’ এবং ‘ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন’র পরিবর্তিত নাম ‘ইবনে সিনা বিজ্ঞান ভবন’।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

