শাবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে নারী শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা বিতরণ

প্রতিনিধি, শাবিপ্রবি

শাবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে নারী শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা বিতরণ

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন ও ফুলের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় দুপুর ১টা থেকে বিকেল পর্যন্ত এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুলের চারা তুলে দেওয়া হয়।

কর্মসূচির প্রশংসা করে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী নাবিলা তাবাসসুম বলেন, “ক্যাম্পাসে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। পবিত্র কুরআন বিতরণের মাধ্যমে আমাদের মধ্যে দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিকতার বিকাশ ঘটবে। একই সঙ্গে ফুলের চারা বিতরণ পরিবেশ সুরক্ষায় আমাদের আরও সচেতন করবে। এমন আয়োজনের জন্য আয়োজকদের সাধুবাদ জানাই।”

Amardesh_Shibir

কুরআন গ্রহণকারী আরেক শিক্ষার্থী বলেন, “সঙ্গে কুরআন না থাকায় বিশ্ববিদ্যালয়ে অনেক সময় ইচ্ছা থাকলেও কুরআন পড়ার সুযোগ হয় না। অর্থসহ কুরআন বিনামূল্যে পাওয়ায় এখন নিয়মিত পড়ার সুযোগ হবে। এ উদ্যোগের জন্য ছাত্রী সংস্থাকে ধন্যবাদ জানাই।”

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাবিপ্রবি শাখার পক্ষ থেকে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের জন্য কুরআন ও ফুলের চারা বিতরণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ৬৫০ জন নারী শিক্ষার্থীর মধ্যে ৬৫০ কপি কুরআন ও ৬৫০টি ফুলের চারা বিতরণ করা। এসব চারার মধ্যে রয়েছে গোলাপ, টগর, বেলী ও গন্ধরাজ। ইতোমধ্যে ৩৫০ জনের বেশি শিক্ষার্থীর মাঝে কুরআন ও ফুলের চারা বিতরণ করা হয়েছে।”

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞানচর্চা ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরিতে ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...