দীর্ঘদিন দুরারোগ্য ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জহিরুল ইসলাম। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মঙ্গলবার (২৪ মার্চ) এক যৌথ শোকবার্তায় জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানিয়ে বলা হয়, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন শিশু সন্তান, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল প্রয়াণে সহকর্মী, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।
এদিকে, মঙ্গলবার বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলার চাঁদখালী এলাকায় তার নিজ গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সেখানেই তাকে দাফন করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

