ডাকসু নির্বাচনের চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, নির্বাচনের প্রচার-প্রচারণায় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অসদাচরণ করলে আচরণবিধি লঙ্ঘন হবে।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে বৈঠকে তিনি একথা বলেন।
জসীম উদ্দিন বলেন, ভিপি-জিএস পদপ্রার্থীদের আহ্বান জানাবো দলীয় রাজনীতির বাইরে গিয়ে গণতন্ত্রের সৌন্দর্য বজায় রাখবে। গণতন্ত্র বঞ্চিত জাতির জন্য ডাকসু একটি মডেল হতে পারে।
ডাকসু নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা অবস্থান করবেন। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনারা কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে, ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। এ ছাড়া নির্বাচনের সাত দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

