ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ধরে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাঝহারুল ইসলাম নাঈম ও সাদ্দাম হল ছাত্রলীগের নেতা মারুফ আহমেদ।
শিক্ষার্থীদের দাবি, নিষিদ্ধ সংগঠনের নেতারা জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। মারধরও করেছেন একাধিক শিক্ষার্থীকে। অথচ তারা স্বাভাবিক নিয়মে পরীক্ষা দিচ্ছেন; যা কোনোভাবেই উচিত নয়।
ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুজনকে আটক করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে আটকদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

