ঢাবি ছাত্র সাম্য হত্যার প্রতিবাদ

ববিতে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধি, ববি

ববিতে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৩ মে দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা সাম্যকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

এ হত্যাকাণ্ড শুধু একজনকে নয়, পুরো ছাত্রসমাজকে টার্গেট করে চালানো পরিকল্পিত হামলার অংশ। ছাত্রদলের আরিফ হোসেন শান্ত বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাঙ্গণে প্রকাশ্যে একজন মেধাবী ছাত্রনেতাকে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

জুলাই-আগস্ট পরবর্তী সময় থেকে ধারাবাহিকভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে, সাম্য হত্যাকান্ড তারই ধারাবাহিকতার অংশ। এর দায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।

ববি ছাত্রদল নেতা আজমাইন সাকিব বলেন, শাহরিয়ার আলম সাম্যর খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ১৭ বছর ধরে একটি মহল পরিকল্পিতভাবে ছাত্রদল নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালিয়ে আসছে।

তিনি আরো বলেন, আমরা ইতিবাচক ও ক্যাম্পাসভিত্তিক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, অথচ বারবার হামলার শিকার হচ্ছি। সাম্য হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যকে নিতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...