জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম সিনেট অধিবেশনে আওয়ামীপন্থি সিনেট সদস্যরা উপস্থিত না হওয়ায় কোরাম পূরণ হতে দেরি হয়।
শনিবার তিনটা থেকে সিনেট অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও সিনেট সদস্যদের এক তৃতীয়াংশ উপস্থিত না হওয়ায় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পরে সিনেট অধিবেশন শুরু হয়। কোরাম পূরণ না হওয়ায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে সিনেট অধিবেশন শুরু হয়েছে।
জানা যায়, ৪২ তম সিনেট অধিবেশনে যুবলীগ, সাবেক ছাত্রলীগ ও কৃষকলীগের সদস্য নেতাদের সিনেট সদস্য হিসাবে দাওয়াত করায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী দোসরা সিনেট সভায় অংশ নিলে সিনেট অধিবেশন বন্ধ করে দেয়ারও হুমকি দেন। পাশাপাশি সিনেট অধিবেশন শুরু হওয়ার আগে থেকে অভ্যুত্থানের বিরোধিতাকারী সিনেট সদস্যদের প্রবেশ ঠেকাতে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
আওয়ামীপন্থি সিনেট সদস্যরা উপস্থিত না হওয়ায় কোরাম পূরণ হতে দেরি হয়। এতে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পরে সিনেট অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

