খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ কর্মসূচিতে খতমে কোরআন শেষে বাদ জোহর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

বিজ্ঞাপন

মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও হল কমিটির অন্যান্য নেতা-কর্মীরা।

এছাড়া দোয়া মাহফিলে যোগ দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুজাদ্দেদী আলফেসানী এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মেজবাহ-উল-ইসলাম।

মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন