রাজধানীর সরকারি সাত কলেজকে সংযুক্ত করে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সময়ে শিক্ষা আইনসহ সাত কলেজ নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত হয়েছে কি না, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, অধ্যাদেশের বিষয়টি আমরা পর্যালোচনায় এনেছি। এজন্য একটি কমিটিও করা হবে। সাত কলেজ নিয়ে যে ইউনিভার্সিটি, তা নিয়ে তড়িঘড়ি করা হয়েছে কি না, সেটা আমরা পর্যালোচনা করব।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ করা হয় গত ৯ ফেব্রুয়ারি। এদিন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেজেট প্রকাশ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

