আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউজিসি চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড পেলেন ড. ফুয়াদ

স্টাফ রিপোর্টার

ইউজিসি চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড পেলেন ড. ফুয়াদ

গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন ইউজিসি চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন। একই সঙ্গে তিনি মেরিট অ্যাওয়ার্ডও লাভ করেন।

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আয়োজিত চার মাস মেয়াদি প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই প্রশিক্ষণে দেশের ১৯টি পাবলিক ও ১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত চার মাসব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ৫ ফেব্রুয়ারি।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসির সম্মানিত সদস্য ও ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির রেক্টর (ইন-চার্জ) অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

ড. ফুয়াদের এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ড. ফুয়াদের এই অসাধারণ সাফল্য আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। তার অর্জন আমাদের শিক্ষকসমাজকে আরও গবেষণাভিত্তিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক উচ্চশিক্ষা নিশ্চিত করতে অনুপ্রাণিত করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন