রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪

রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৪

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকসহ চার প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রকৃত অভাবীদের কাছে অনুদান পৌঁছানো নিশ্চিত করতে দাতাদের অনুমোদিত ও সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগের প্রতিনিধিত্বে ভিক্ষাবৃত্তির সব ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: আজেল নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন