মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরো দুজন। নিহতরা হলেন- চালক সাব্বির হাসান (৩০) এবং দুই যাত্রী জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। নিহতরা সবাই যশোর জেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, হতাহতরা কুয়ান্তান রাজ্য থেকে প্রজেক্টের কাজ শেষ করে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। কুয়ান্তানের গাম্বাংয়ের কাছে ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটি) ওয়ানের ২০০.৮ কিলোমিটার দূরে তাদের বহন করা এমপিভি গাড়িটি খাদে পড়ে গেলে এ মৃত্যুর ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহতরা হলেনÑহাবিব বিশ্বাস (৪৫) এবং মণিরাম চন্দ্র দাস (৪০)।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত ওসিপিডি সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভঅবে ধারণা করা হচ্ছে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার ফলে গাড়িটি রাস্তার বাম দিকে ছিটকে যায়।

তিনি বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালের (এইচটিএএ) ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে আরো তদন্ত চলছে বলে জানান এ কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন