হবিগঞ্জের মানবসম্পদ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান

হবিগঞ্জের মানবসম্পদ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান

যুক্তরাজ্যসহ হবিগঞ্জের সব প্রবাসীকে জেলার মানবসম্পদ উন্নয়নে শিক্ষার প্রসার ঘটাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ। তারা বলেছেন, একটি জেলার টেকসই উন্নয়নের জন্য সৎ, দক্ষ ও অভিজ্ঞ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই।

বিজ্ঞাপন

গত রোববার যুক্তরাজ্যের মিডল্যান্ডস হিসেবে পরিচিত বার্মিংহামের একটি হলে হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, সৎ, দক্ষ ও অভিজ্ঞ মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। আধুনিক প্রযুক্তির সঙ্গে নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ছাড়া প্রকৃত মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। তাই হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসছে।

হবিগঞ্জের প্রত্যেক প্রবাসীকে নিজ নিজ অবস্থান থেকে জেলার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সম্মিলিতভাবে সততা ও আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে যেকোনো ভালো উদ্যোগ সফল করা সম্ভব। তারা প্রবাসীদের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ট্রাস্টের সভাপতি ড. মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহকারী কোষাধ্যক্ষ হাফিজ আফরোজজামান।

সাধারণ সভার শুরুতে সংগঠনের বিগত এক বছরের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী। সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন সভাপতি ড. আব্দুল মতিন। এ সময় সংগঠনের চূড়ান্ত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ এনামুর রশিদ মেনন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমসিএর নিউ এরিয়া ডেভেলপমেন্টের সেক্রেটারি আতিকুর রহমান জিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক প্রেসিডেন্ট ইয়াজ উদ্দিন আহমদের উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান, নয় মৌজা কলেজের ম্যানেজমেন্টের ইউকের সভাপতি হাজী মোহাম্মদ মামুন চৌধুরী এবং বিএমডিসির খতিব মাওলানা মাহবুবুর রহমান।

এ ছাড়া সংগঠনের সহসভাপতি সলিসিটর এম ইয়াওর উদ্দিন, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল হাই, আমিনুর রশিদ তালুকদার, সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা মশাহিদ আলীসহ মোস্তাকিম বোরহানী, আবুল কাশেম খান, জাহাঙ্গীর আলম, সফিকুর রহমান, খসরু মিয়াসহ অনেকে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মুস্তাক আহমদ (বেডফোর্ড) এবং কবিতা আবৃত্তি করেন শাহ আলী আকবর।

হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্টের সর্বোচ্চ সদস্য সংগ্রহকারী হিসেবে ড. আব্দুল মতিন, মাওলানা মশাহিদ আলী ও মুস্তাক আহমদ (বেডফোর্ড)কে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ আফজাল মিয়া, এ কে এম কামরুল হাসান চৌধুরী, মুস্তাক আহমদ (লন্ডন), পারভেজ তরফদার, আতিক হোসেন, ফারুক হোসেন, গোলাম শহিদ, নুরুল আমিন, আমিনুল হক, আনহারুজ্জামান চৌধুরী, মাহবুবুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, এটিএম মাহফুজ হাসান, আব্দুল্লাহ সোহেল, নুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আব্বাস আলী, আব্দুল আলীম চৌধুরী, মোহাম্মদ খালিদুর রহমান, আহমেদ মুসাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভানুধ্যায়ীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন