ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন দিলেন বলিউড সুপারস্টার সালমান খান

ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন দিলেন বলিউড সুপারস্টার সালমান খান

চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি আন্দোলনকে শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ‘হাইজ্যাক’ করা উচিত নয়।

বিজ্ঞাপন

বুধবার ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে সালমান খান শিক্ষার্থীদের সাহস ও সচেতনতার প্রশংসা করেন। তিনি লেখেন, শিক্ষার প্রতি এই প্রজন্মের আগ্রহ ও অঙ্গীকারই একদিন ভারতকে গর্বিত করবে।

পোস্টে সালমান বলেন, প্রশ্নফাঁসের বিষয়টি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এ আন্দোলনের কৃতিত্ব কেবল শিক্ষার্থীদেরই প্রাপ্য বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও লেখেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয়। এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সমস্যা। এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। এই আন্দোলনের কৃতিত্ব শুধু আমাদের দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমি বিশ্বাস করি, সরকারও তাদের পূর্ণ সমর্থন দেবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলবে। এতে সবারই লাভ হবে। আমি ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছি। যারা শিক্ষিত হতে চায়, সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুন।

পোস্টের শেষাংশে সালমান খান বলেন, দেশে শিক্ষাকে এমন একটি ইতিবাচক ‘ট্রেন্ড’ বা সংস্কৃতিতে পরিণত করা উচিত, যাতে ভবিষ্যতে বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়তে আসতে আগ্রহী হয়।

উল্লেখ্য, ভারতের রাজধানীতে চলমান ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি এর আগেও সমর্থন জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। তাদের মধ্যে রয়েছেন ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ। তারা সবাই দেশজুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন