আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওমরা পালনে ওমর সানী

বিনোদন রিপোর্টার

ওমরা পালনে ওমর সানী

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। আগের মতো অভিনয়ে নিয়মিত না হলেও নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত থাকেন তিনি। সর্বশেষ ‘ডেডবডি’ সিনেমায় দেখা গিয়েছিল। পরিবারের সবাই দেশের বাইরে থাকলেও তিনি দেশে থেকেই ব্যবসা সামলাচ্ছেন।

ব্যস্ততার ফাঁকে কখনও কখনও দেশের বাইরে পাড়ি দেন তিনি। এবার বিদেশে যাওয়ার আগে বিমানবন্দর থেকে দিয়েছেন এক ভিডিও বার্তা। সেখান থেকে জানা গেল, ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) একটি ভিডিও বার্তা শেয়ার করেন ওমর সানী। সেখানেই তিনি জানান, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রায় দেড় মিনিটের সেই ভিডিওতে ওমরাহ পালনের কথা জানিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘নবীর দেশ, মানবদেহের অক্সিজেনের দেশ সৌদি আরব। সেখানে পুরো টিম নিয়ে ওমরাহ পালনের জন্য যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ওমরাহ কবুল করেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যেন খুব শিগগিরই ফিরে আসতে পারি, আপনারা দোয়া করবেন। রেখে গেলাম বাংলাদেশকে। ফিরে পেতে চাই বাংলাদেশকে। ভালো থাকবেন সবাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন