এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

বিনোদন রিপোর্টার

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী সব গুঞ্জনকে সত্যি করে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। সুপারস্টার শাকিব খান ও বুবলীর সংসারে গত মাসের ১১ তারিখ এক কন্যাসন্তানের জন্ম হয়। এমনটা অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। 

কয়েক মাস ধরে বিনোদন অঙ্গনের কোনো আড্ডায় পাওয়া যায়নি চিত্রনায়িকা শবনম বুবলীকে। এমনকি সব ধরনের শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। ওই সময় গুঞ্জন ছড়িয়েছিল, আবার মা হতে যাচ্ছেন শবনম বুবলী।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে শবনম বুবলী জানান, এই দম্পতির মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। 

Screenshot 2026-06-05 174850

এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। 

কিছুদিন ধরেই অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে রয়েছেন বুবলী। নতুন কোনো সিনেমা বা কাজ নিয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এর আগে অনেকদিন ধরেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বার গুঞ্জন শোনা গেলেও এই বিষয়ে তখন স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

দুই পুত্রের পর এবার কন্যা সন্তানের বাবা হলেন শাকিব খান। আর বুবলী দ্বিতীয় সন্তানের মা হলেন। শাকিব-বুবলীর প্রথম সন্তানের নাম শেহজাদ খান বীর। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন