আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টিআরপির শীর্ষে মেগা সিরিয়াল ‘খুশবু’

বিনোদন রিপোর্টার

টিআরপির শীর্ষে মেগা সিরিয়াল ‘খুশবু’

সম্প্রতি প্রকাশিত হয়েছে টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) প্রতিবেদন। এবারের টিআরপিতে সিরিয়াল বা সিরিজের দিক থেকে শীর্ষ তালিকায় রয়েছে দীপ্ত টিভি।

চ্যানেলটির মেগা সিরিয়াল ‘খুশবু’ রয়েছে টিআরপির প্রথম স্থানে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ও রাত সাড়ে ১০টায় এটি প্রচার হচ্ছে। সাজ্জাদ সুমন পরিচালিত নাটকটি লিখেছেন আসফিদুল হক ও মো. মারুফ হাসান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে একটি বিশেষ চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিও।

বিজ্ঞাপন

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলায় ডাবিংকৃত তুর্কি সিরিজ ‘সুলতান সুলেমান কোসেম’, যা প্রচারিত হয় প্রতিদিন রাত ১০টায়। মেগা সিরিয়াল ‘মান-অভিমান’ রয়েছে তৃতীয় স্থানে। প্রচার হচ্ছে প্রতিদিন রাত ৮টায়।

এ ছাড়া টিআরপিতে ৫ম স্থানে রয়েছে ডাবড সিরিয়াল ‘গুড ডক্টর’, যা প্রচার হয় প্রতিদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ও রাত সাড়ে ৮টায়। ৬ষ্ঠ স্থানে রয়েছে মেগা সিরিয়াল ‘রূপনগর’। লিটু সাখাওয়াতের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকিসহ আরো অনেকে।

টিআরপির শীর্ষে থাকা প্রসঙ্গে দীপ্ত টিভির হেড অব প্রোগ্রাম এজাজ উদ্দিন আহমেদ শান্ত বলেন, ‘খুশবুর প্রোডাকশন ডিজাইন আর গল্পে আমরা এমন কিছু করতে চেয়েছি, যা সাধারণত মেগা সিরিয়ালে করা হয় না। আমার মনে হয়, দর্শকরা সেটা বুঝতে পেরেই খুশবুর প্রতি আগ্রহী হচ্ছে। এ ছাড়াও ‘রূপনগর’-এর মাধ্যমে আমরা প্রবাসী দর্শকদের বিনোদনের বিষয়টি ভেবেছি, ফলে টিআরপির পাশাপাশি ডিজিটাল ভিউয়ারশিপেও আমরা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি। ড্রামা মানেই দীপ্ত—এই ভাবনা থেকে আমাদের টিম নিয়মিত কাজ করে চলেছে, যার ফলাফল আমরা সম্প্রতি পেতে শুরু করেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...