রুবার কণ্ঠে নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’

বিনোদন রিপোর্টার

রুবার কণ্ঠে নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’

প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি শোনা যাচ্ছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। পাশাপাশি বিভিন্ন অডিও প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে। 'রেখো না দ্বিধা মনে, বলে দাও কানে কানে’ এমন কথার গানটি লিখেছেন এস. আই. খোকন। সুর ও করেছেন তিনি। সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

গানটি নিয়ে রুবা মজুমদার বলেন, “এই গানে ফুটিয়ে তোলা হয়েছে ভালোবাসার অনুভূতি, অপেক্ষা এবং প্রিয় মানুষকে মনের কথা জানিয়ে দেওয়ার বার্তা। ভীষণভাবে চাই গানটা মানুষের কাছে পৌঁছাক। মানুষ বাংলা গানের চর্চা ও অভ্যাসে থাকুক। আরও আরও ভালো গান করতে চাই, সুন্দর সুন্দর গান গাইতে চাই। আমাদের বাংলা সিনেমাতেও গান করতে চাই।”

বিজ্ঞাপন

গানটির ভিডিও নির্মাণ ও পরিচালনা করেছেন এমডি সাইদুজ্জামান পলাশ এবং রুবা মজুমদার। চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বও পালন করেছেন এমডি সাইদুজ্জামান পলাশ। রুবা মজুমদার সরকারি সংগীত কলেজ থেকে সংগীতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং ছায়ানট থেকে লোকগীতি ও ধ্রুপদী সংগীতে সাত বছর অধ্যয়ন করেছেন।

‘ঢাকা ফোকস’ নামে তার একটি ব্যান্ড রয়েছে, যারা মূলত ফোক ফিউশন ও কান্ট্রি মিউজিক নিয়ে কাজ করে। ২০১৫ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গান গেয়ে আলোচনায় আসেন রুবা। পরে আরটিভি ফোক স্টেশনের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা পান। এরই মধ্যে জি-সিরিজ ও লেজার ভিশন থেকে প্রকাশ হয়েছে তার বেশ কয়েকটি মৌলিক ও ফোক গান। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করে আসছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...