আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাইফের ওপর হামলা, যা বললেন কারিনা কাপুর

বিনোদন ডেস্ক

সাইফের ওপর হামলা, যা বললেন কারিনা কাপুর
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মুখ খুলেছেন কারিনা কাপুর। স্বামীর ওপর হামলার বিষয়ে কারিনা কাপুর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে অস্থির সময়ের কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন
Karina

তিনি বলেছেন, দিনটি পরিবারের জন্য চ্যালেঞ্জিং ছিল। এখনো ঘটনা সম্পর্কে বুঝে উঠতে পারছেন না। এ কারণে মিডিয়ার কাছে অনুরোধও করেছেন তিনি।

কারিনা লিখেছেন, বিনীত অনুরোধ, অনুগ্রহ করে ধারণার ওপর কোনো সংবাদ প্রকাশ করবেন না। সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সময় দিন আমাদের। এ সহযোগিতার জন্য আগেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন