একই ফ্রেমে বিপাশা, তৌকীর, টনি ও প্রিয়া

বিনোদন রিপোর্টার

একই ফ্রেমে বিপাশা, তৌকীর, টনি ও প্রিয়া

এক সময়কার তুমুল জনপ্রিয় অভিনয়শিল্পী তৌকীর আহমেদ, বিপাশা হায়াত ও টনি ডায়েস বর্তমানে যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখাও হয়। দুদিন আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো টনি ডায়েস ও প্রিয়া ডায়েসের বিবাহিত জীবনের রজত জয়ন্তী অর্থাৎ ২৫ বছরে বিশেষ অনুষ্ঠান। দাম্পত্য জীবনের চলার পথের ২৫ বছরে টনি ও প্রিয়া এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন । যেখানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সফল সুখী তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত।

নিজেদের দাম্পত্য জীবনের পথচলার রজত জয়ন্তীতে এসে টনি ডায়েস বলেন, ‘ক্যামেরার সামনে আমরা অসংখ্য গল্প বলেছি। আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনে হলো সবচেয়ে সুন্দর গল্পটা ছিল আমাদের ভালোবাসা। বছর পেরিয়েছে, দেশ বদলেছে। কিন্তু একসঙ্গে কাটানো শুটিং, রিহার্সেল, স্টুডিওর হাসি আর স্মৃতিগুলো আজও একদম তরতাজা। আমাদের ২৫তম বিবাহবার্ষিকীতে শুধু আমাদের দুজনের উদযাপন ছিল না, এটা ছিল বহু বছরের সম্পর্ক, বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতিরও এক মিলনমেলা। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যারা আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে সময় নিয়ে এসেছেন এবং আমাদের সঙ্গে সময় কাটিয়ে গেছেন, আমাদের শুভ কামনা জানিয়ে গেছেন। প্রার্থনা কামনা করি সবার কাছে যেন সারাটা জীবন আমরা একসঙ্গে সুখে শান্তিতে কাটাতে পারি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, টনি ডায়েস ও বিপাশা হায়াত অভিনীত উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘যা আছে অনুভবে’, ‘আংশিক আকাশ’ ইত্যাদি। উল্লেখ্য, টনি প্রিয়ার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তানিয়া আহমেদ, দিনাত জাহান মুন্নী, রুমানা, সাফাওয়াত খান সাফু, তমালিকা কর্মকারসহ আরো অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...