মেসির বিদায়ে ব্যাকুল পূর্ণিমা

মেসির বিদায়ে ব্যাকুল পূর্ণিমা

জাতীয় দলের জার্সি গায়ে লিওনেল মেসির বিদায় লগ্নে আবেগপ্লুত হয়ে পড়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর কোটি কোটি ভক্ত। ফুটবল জাদুকরের এই বিদায়ি মুহূর্ত স্পর্শ করেছে বাংলাদেশের তারকাদেরও। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গভীর অনুভূতির কথা শেয়ার করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

ফেসবুকে মেসিকে উদ্দেশ্য করে পূর্ণিমা লিখেছেন, “জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!”

বিজ্ঞাপন

নীল-সাদা জার্সিতে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল বেনিনের বিপক্ষে। জীবনের শেষ ম্যাচেও নিজের জাত চিনিয়েছেন এই কিংবদন্তি; ৩-০ গোলের জয় পাওয়া ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। দুর্দান্ত এই জয়ের মধ্য দিয়েই আর্জেন্টিনার হয়ে নিজের আন্তর্জাতিক অধ্যায়ের টানেন মেসি।

দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বমুকুটসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছেন লিওনেল মেসি। তাঁর এই মহাকাব্যিক বিদায় বিশ্বজুড়ে যেমন নস্টালজিয়া তৈরি করেছে, তেমনি পূর্ণিমার এই আবেগঘন বার্তায় ফুটে উঠেছে বিশ্বজুড়ে থাকা কোটি মেসিভক্তের ভালোবাসা ও প্রিয় তারকাকে শেষবারের মতো আন্তর্জাতিক মঞ্চে দেখার বেদনাদায়ক বাস্তবতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন