আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নাটক ‘ঢাকা ২৬’

বিনোদন রিপোর্টার

রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নাটক ‘ঢাকা ২৬’

চারদিকে ভেসে বেড়াচ্ছে রাজনীতির নানান গল্প। এমনই এক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটক ‘ঢাকা ২৬’।

‘ঢাকা ২৬’ নাটকের মূল উপজীব্য একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং তার দুই একনিষ্ঠ কর্মীর মধ্যকার দ্বন্দ্ব। নেতার সবচেয়ে কাছের মানুষ হওয়া এবং নিজের কর্মদক্ষতা প্রমাণের এক অঘোষিত যুদ্ধে লিপ্ত থাকে দুই সহকর্মী।

বিজ্ঞাপন

এই দ্বন্দ্বের ভেতরে আরেক দ্বন্দ্ব একজন নারীকে নিয়ে। যে নারী দুইজনের একজনকে ভালোবাসে। কিন্তু সেটা মানতে পারে না আরেকজন। একদিকে রাজনীতি, অন্যদিকে প্রেম মিলে তাদের বিভেদ রূপ নেয় চরমে। এরপরই ঘটে যায় এক চরম নাটকীয় ঘটনা, যা গল্পের মোড় ঘুরিয়ে দেয় মুহূর্তেই।

এশা রহমান প্রযোজিত টানটান উত্তেজনার গল্প নিয়ে এটিভি ইউএসএর পর্দায় শিগগিরই আসছে এই নাটকটি।

এশা রহমানের প্রযোজনায় এই নাটকে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, আকাশ রহমান, সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ আরো অনেকে। প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন আজহারুল ইসলাম অভি। গত মাসের শেষদিকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

নাটকটি নিয়ে অ্যালেন শুভ্র বলেন, ‘রাজনৈতিক গল্প আমাকে সবসময়ই টানে। এই গল্পটিও টেনে নেওয়ার। দর্শকদেরও টানবে।’

অভিনেত্রী তাসনুভা তিশা বলেন, ‘নাটকের গল্পটি খুবই সমসাময়িক এবং প্রাসঙ্গিক। কাজ করে ভালো লেগেছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন