দর্শকপ্রিয়তায় সাদিয়া-পলাশের ‘লাভ সিটার’

বিনোদন রিপোর্টার

দর্শকপ্রিয়তায় সাদিয়া-পলাশের ‘লাভ সিটার’

ঈদে মুক্তিপ্রাপ্ত কনটেন্টগুলোর মধ্যে দর্শকপ্রিয়তায় এগিয়ে রয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। মুক্তির পর থেকেই বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাভ সিটার’ নিয়ে চলছে ইতিবাচক আলোচনা। বঙ্গ অরিজিনাল এই ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন সাদিয়া আয়মান ও জিয়াউল হক পলাশ।

প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলছে। শাহজাদা মামুনের মূল গল্পে, একটি বিড়াল এবং দুই নিঃসঙ্গ মানুষের মায়াবী রসায়ন কেন্দ্র করে নির্মিত এই কন্টেন্টটি এবারের ঈদের অন্যতম সফল প্রোডাকশন হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বিজ্ঞাপন

জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মানের পরিমিত অভিনয় এবং পোষা প্রাণীর প্রতি মানবিক মমত্ববোধের যে শৈল্পিক উপস্থাপন এখানে দেখা গেছে, তা সাধারণ দর্শক থেকে শুরু করে সমালোচক—সবার মাঝেই প্রশংসিত হচ্ছে। চলচ্চিত্রটির নির্মাণশৈলী এবং মৌলিক কনসেপ্টের কারণে অনেকেই এটিকে চলতি সময়ের অন্যতম রুচিশীল নির্মাণ হিসেবে অভিহিত করছেন।

কন্টেন্টটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গের চিফ অফ কন্টেন্ট, জনাব মুশফিকুর রহমান বলেন, ‘লাভ সিটার নিয়ে দর্শকদের এই অভূতপূর্ব সাড়া আমাদের অভিভূত করেছে। আমরা বিশ্বাস করতাম যে, গল্পের সহজ ও মানবিক আবেদনটি দর্শকদের স্পর্শ করবে, তবে মুক্তির পর থেকে যে পরিমাণ ইতিবাচক প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, তা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। নাগরিক একাকিত্বের সঙ্গে একটি অবলা প্রাণীর যে আত্মিক সেতুবন্ধন এখানে তুলে ধরা হয়েছে, তা দর্শক খুব আপন করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মন্তব্য এবং ইন্ডাস্ট্রির বোদ্ধা মহলের প্রশংসা প্রমাণ করে যে, দর্শক এখন গতানুগতিক ধারার বাইরে ভিন্নধর্মী ও জীবনঘনিষ্ঠ বিনোদন পেতে আগ্রহী। বঙ্গ সবসময় গুণগত মানের কন্টেন্ট উপহার দেওয়ার এই ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...