আশিক চৌধুরী, সাধারনত টিভি নাটকেই অভিনয় করেন। বেশকিছু সিনেমাতে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন তিনি। কিছু মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এরইমধ্যে দীর্ঘদিন পর আশিক চৌধুরী নতুন একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। জিসান ও সাথীর গাওয়া ‘খাইছি আমি ধরা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি।
ইউটিউবে প্রকাশিত এই গানটিতে আরো বিস্তারিত তথ্য দেয়া আছে। মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে গত ২৪ জুলাই।
আশিক চৌধুরী বলেন, ‘এখনতো আসলে ইন্ডাষ্ট্রিতে কাজই হয় খুব কম হোক সেটা নাটক কিংবা সিনেমা কিংবা মিউজিক ভিডিও বা বিজ্ঞাপন। আমিও যে টানা কাজ করছি এমনটা নয়। এরমধ্যে এই গানটির মিউজিক ভিডিওতে কাজ করলাম। সবমিলিয়ে ভালোলেগেছে বিধায় কাজটি করেছি। সুমাইয়া রিমুর সঙ্গে মিউজিক ভিডিওতে এটা আমার প্রথম কাজ। সে ভালো করছে। আশা করছি আমাদের কাজটি দর্শকের ভালোলাগবে।’
এরইমধ্যে আশিক অভিনীত আরিয়ান আলভী পরিচালিত ‘অহংকারী মেয়ের পতন’ নামক একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। এছাড়াও বকুল আহমেদ-এর ‘দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে’ ও ও ‘জুয়াড়ির পরিণিত’ শিরোনামের আরো দুটি নাটক প্রকাশিত হয়েছে।
আশিক চৌধুরী কিছুদিন আগে চিত্রনায়িকা বুবলীর সঙ্গে একটি গ্লাসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ দর্শক সমাদৃত হয়েছেন। আশিক চৌধুরী অভিনীত সিনেমাগুলো হচ্ছে ‘ইন্দুবালা’, ‘নীল ফড়িং’, ‘হৃদয় ছোঁয়ার দেশ’, ‘নারীর শক্তি’। তবে আশিক জানান, নাটকে অভিনয় করতেই তিনি বেশি স্বাচ্ছন্ধ্যবোধ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

