”জীবনের বাঁকে বাঁকে”

নূরুন্নিসা সিদ্দিকার প্রথম বই প্রকাশিত

নূরুন্নিসা সিদ্দিকার প্রথম বই প্রকাশিত

দেশ, সমাজ ও রাজনীতিসহ বেশ কিছু স্মৃতি কথা নিয়ে প্রকাশিত হলো নূরুন্নিসা সিদ্দিকার প্রথম বই জীবনের বাঁকে বাঁকে। গতকাল রোববার বিকেলে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি রাজধানীর মগবাজারের গ্রিন ভ্যালি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বইটি প্রকাশ করে কারিগর প্রকাশনী।

বিজ্ঞাপন

লেখিকা কামরুন্নেছা মাকসুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও কবি হাসান আলিম। এসময় আরও উপস্থিত ছিলেন লেখিকা নাজমুন নাহার নিলু, নুরুন্নাহার নিরু এবং লেখক ও অনুবাদক আলী আহমদ মাবরুর ।

স্কুল জীবন থেকে লেখালেখির অভ্যাস থাকলেও নূরুন্নিসা সিদ্দিকার লেখাগুলো মলাটবদ্ধ হলো এই প্রথম। বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সাথে যুক্ত এই লেখিকার অভিজ্ঞতা স্থান পেয়েছে জীবনের বাঁকে বাঁকে নামের এ বইটিতে।

নুসরাত নূরের সঞ্চালনায় কারিগর প্রকাশনের আয়োজনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কারিগরের পরিচালকমন্ডলীর সদস্য তাসলিমা মুনিরা। এছাড়া প্রকাশনী সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন পরিচালক মুশফিকা নূর।

বিশিষ্ট সমাজসেবী, ইসলামী চিন্তাবিদ ও স্বনামধন্য লেখিকা নূরুন্নিসা সিদ্দিকা ১৪ অক্টোবর, ১৯৫৮ সালে নোয়াখালী জেলায় জন্ম গ্রহণ করেন। পিতা মওলানা নোমান সিদ্দিকী ও মাতা হাসমাতুন্নিসা।

স্কুল জীবন থেকেই তার লেখালেখির অভ্যাস। বিভিন্ন ম্যাগাজিন ও পত্র-পত্রিকায় তার উল্লেখযোগ্য সংখ্যক লেখা প্রকাশিত হয়েছে।

কর্মজীবনের শুরু থেকেই তিনি শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন। ২০০৭ সালে "দেখি শিখি করি” (দেশিক) সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে এ সমিতির স্কুল "দেশিক পাঠশালা"এর অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন