বৃষ্টি

আবুবকর সালেহ

বৃষ্টি

বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে

নতুন জীবন সৃষ্টি করে,

বিজ্ঞাপন

তপ্তধরা বুক জুড়ায়

মেঘের ঘুড়ি কে ওড়ায়?

গাঁও শহরে গাঁও শহরে

বৃষ্টি পড়ে বয় নহরে,

সবুজ বনে বইলো ঝড়

কে বল সেই কারিগর?

বৃষ্টি আসে বৃষ্টি আসে

আষাঢ় শাওন বর্ষা মাসে,

খরতাপে দিন কি যায়?

শুকনো জমিন কে ভিজায়?

বর্ষাকালে বর্ষাকালে

বাদল নাচে তালে তালে,

ষড়ঋতুর কৃষ্টি কার?

দেখছে এসব দৃষ্টি কার?

বৃষ্টি ঝরে আল্লাহপাকের রহমত

মানলে সবাই বলো তবে ‘সহমত’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন