বিশিষ্ট শিশুসাহিত্যিক মিজানুর রহমান শামীম সম্পাদিত ‘ছোটদের আনন্দবার্ষিকী রংপেনসিল’ বড় মলাটের ১১২ পাতার একটি সংকলন। পত্রিকাটির কাগজ উন্নত মানের। ঝকঝকে ছাপা, উন্নত বাঁধাই, মীর শামীমের করা প্রচ্ছদ ও অলঙ্করণ—সব মিলিয়ে চমৎকার সংকলন।
সংকলনটিতে রয়েছে নানান বিষয়ে ৬৬টি ছড়া-কবিতা, ২৮টি গল্প-সায়েন্স ফিকশন-রূপকথা, দুটি সম্পূর্ণ কিশোর উপন্যাস এবং একটি প্রবন্ধ ও একটি ভ্রমণকাহিনি। শিশুতোষ সংকলনটি পড়তে পড়তে পাঠকমন তৃপ্তিতে ভরে যাবে।
‘রংপেনসিল’ সংকলনটিতে বিপ্রদাশ বড়ুয়ার ‘সোহরাবের বীরত্ব’ এবং কাসেম আলী রানার ‘লালচাঁদের দেশে’ নামে দুটি সম্পূর্ণ উপন্যাস রয়েছে। এছাড়া এনায়েত রসুলের ‘মন এক আকাশ’ গল্পটিতে পশুপাখির প্রতি মমত্ববোধ এবং বন্দিজীবনে পাখিদের দুঃখ ফুটে উঠেছে। আবুল হোসেন আজাদের ‘কুড়িয়ে পাওয়া’ গল্পটিতেও পাখির প্রতি শিশুর মমত্ববোধ ফুটিয়ে উঠেছে। আলী আসকরের ‘জন্মদিনের কেক’ গল্পটিতে নাতনির প্রতি দাদার ভালোবাসা প্রকাশিত হয়েছে। এছাড়া সজল দাশ, মির্জা গোলাম সারোয়ার পিপিএম, ওবায়দুল সমীর, সোহেল আমিন বাবু, ইলিয়াস বাবর, সুমাইয়া বরকতউল্লাহ, মিনহাজ উদ্দীন শরীফ, চন্দনকৃষ্ণ পাল, পান্থজন জাহাঙ্গীর, আখতারুল ইসলাম, নুরনাহার নিপা, মামুন সরকার, সালাম সৌরভ, কবির কাঞ্চন, হালিমা খাতুন, শাকিব হুসাইন, মোহাম্মদ আরিফুল্লাহ্ ভূঁইয়া, সুজন সাজু, চৌধুরী সিরাজুল ইসলাম, আবু নেসার শাহীন, সুব্রত চৌধুরী, তানভীর আহমেদ হৃদয়, অপু চৌধুরী, অনিক শুভ ও মনির মিতার গল্প স্থান পেয়েছে।
ছড়াকাররা হলেন ইকবাল বাবুল, দেলওয়ার বিন রশিদ, রাশেদ রউফ, তপংকর চক্রবর্তী, সুফিয়ান আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম জাহান, সৈয়দ খালেদুল আনোয়ার, হাসনাত আমজাদ, আহমেদ জসিম, আবুল কালাম বেলাল, মিজানুর রহমান শামীম, আহসান মালেক, সিকদার নাজমুল হক, সারওয়ার-উল-ইসলাম, উৎপলকান্তি বড়ুয়া, অরুণ শীল, সোহেল মল্লিক, জাকির হোসেন কামাল, রেবেকা ইসলাম, শাহেদ সাদ উল্লাহ, সিতাংশু কর, সুজন দাশ, আহমেদ সাব্বির, শামীম খান যুবরাজ, ইলিয়াস পাটোয়ারী, শচীন্দ্র নাথ গাইন, আজিজ রাহমান, দীপক বড়ুয়া, গোলাম নবী পান্না, মামুন সারওয়ার, রমজান মাহমুদ, অমিত বড়ুয়া, কেশব জিপসী, আহসানুল হক, আল জাবিরী, ইসমাইল জসীম, ইমতিয়াজ সুলতান ইমরান, সাইফুদ্দিন আবসার, বদরুল বোরহান, হাসু কবির, নবীর হোসাইন, আনোয়ারুল হক নূরী, সেলিম এমরাজ, আতিক রহমান, হোসাইন মোস্তফা, নীহার মোশারফ, হাফিজ মুহাম্মদ, গোলাম সরোয়ার, মনসুর হেলাল, গিয়াসউদ্দিন রূপম, সৌরভ শাখাওয়াত, নজরুল ইসলাম শান্ত, রকিবুল ইসলাম, অনার্য আমিন, অনিক মাযহার, নাটু বিকাশ বড়ুয়া, শাহ নেওয়াজ, মালিপাখি, মারজিয়া খানম সিদ্দিকা, মুস্তফা মানিক, রফিক আহমদ খান, রাসু বড়ুয়া, শাহিন আলম, তানভীর হাসান বিপ্লব, মেহেরুন ইসলাম, মিজান মনির, ইদ্রিস মণ্ডল প্রমুখ।
এছাড়া সংকলনে মিনহাজুল ইসলাম মাসুমের একটি প্রবন্ধ ও ওমর ফারুক নাজমুলের লেখা ভ্রমণকাহিনি স্থান পেয়েছে। মিজানুর রহমান শামীম সম্পাদিত এ সংকলনটি বাংলা শিশুসাহিত্যের জন্য একটি মাইলফলক। সংকলনটির শুভেচ্ছা মূল্য ৪০০ টাকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

