চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার রসিকনগর-বাবুপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—একই এলাকার মনোয়ারা বেগম (৬৫) ও তার স্বামী মফিজুল হক (৭০)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে নিজ বাসায় স্ত্রী মনোয়ারা বেগমকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী মফিজুল। পরে তিনি নিজে ঘরের ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের পর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-d21170-720x405.webp)