বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার পিটস্টপ রেস্টুরেন্টে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা গেছে, পাত্রীর নাম রাইসা। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

অন্যদিকে ইব্রাহিম হোসেন রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।

চাকসু ভিপির বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে দেখা গেছে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করে শুভকামনাও জানিয়েছেন অনেকে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন