আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিঁপড়ার ভাষা ও বুদ্ধিমত্তা

নিগাহে মুর্শিদা

পিঁপড়ার ভাষা ও বুদ্ধিমত্তা

বিজ্ঞানীদের মতে, নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য পিঁপড়া একটি বিশেষ ভাষা ব্যবহার করে। রাসায়নিক কোডের মাধ্যমে তারা এই যোগাযোগ স্থাপন করে। আল্লাহতায়ালা সোলায়মান (আ.)-এর যুগের একদল পিঁপড়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘জিন, মানুষ ও পাখিদের নিয়ে গঠিত সেনাবাহিনী সোলায়মানের সামনে সমবেত করা হলো।

এরপর তাদের বিভিন্ন দলে ভাগ করা হলো। যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছাল, তখন এক পিঁপড়া বলল—হে পিঁপড়ার দল, তোমরা নিজেদের বাসায় ঢুকে পড়ো। না হলে সোলায়মান ও তাঁ সেনাবাহিনী অজান্তেই তোমাদের পিষে ফেলবে। তার কথা শুনে সোলায়মান (আ.) বিস্মিত হয়ে মুচকি হাসলেন এবং বললেন—হে আমার পালনকর্তা, আমাকে ও আমার মা-বাবাকে দেওয়া আপনার নিয়ামতের শুকরিয়া আদায় এবং আপনার পছন্দের ভালো কাজ করার সামর্থ্য দিন এবং আপনার অনুগ্রহে আপনার নেক বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নিন।’ (সুরা নামাল : ১৭-১৯)

বিজ্ঞাপন

কোরআনে যে পিঁপড়াটি সোলায়মান (আ.)-এর আসার সংবাদ দিয়েছিল, সেটি সম্ভবত এই বিশেষ কোডই ব্যবহার করেছিল। গবেষণায় দেখা গেছে, প্রতিটি প্রজাতির প্রাণীদের নিজস্ব একটি ঘ্রাণ থাকে; আবার একই প্রজাতির প্রতিটি প্রাণীরও আলাদা ঘ্রাণ থাকে, যা ওই প্রাণীর ব্যক্তি, পরিবার ও বংশের পরিচয় বহন করে। পিঁপড়াদেরও রয়েছে এমন এক বিশেষ ঘ্রাণ, যা তাদের বাসা ও কাজ নির্দেশ করে। সেই ঘ্রাণই গোপন ভাষা, বিজ্ঞানীরা যাকে ‘ফেরোমন’ বলেন। পিঁপড়ার ফেরোমন মলদ্বারের কাছের একটি গ্রন্থি থেকে উৎপন্ন হয়। এই ঘ্রাণ দিয়ে তারা শত্রু-মিত্র শনাক্ত করে। কর্মী পিঁপড়ারা খাবার খুঁজে পেলে জায়গাটি চিহ্নিত করে রাখতে ফেরোমন নিঃসরণ করে বাসায় ফিরে আসে। ফেরার পথও তারা একইভাবে চিহ্নিত করে রাখে, যাতে সহকর্মীরা দ্রুত সেখানে পৌঁছাতে পারে।

সোলায়মান (আ.)-এর সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসার সংবাদ দেওয়া পিঁপড়াটির কর্মকাণ্ড প্রমাণ করে, পিঁপড়ার বুদ্ধি আছে, বিবেক খাটানো এবং বিপদের পূর্বাভাস টের পাওয়ার ক্ষমতা আছে। বুদ্ধিমত্তা ছাড়া নিখুঁতভাবে সোলায়মান (আ.)-এর সেনাবাহিনীর অবস্থান শনাক্ত করা সম্ভব ছিল না। পিঁপড়াদের জীবন নিয়ে বিজ্ঞানের নতুন গবেষণা থেকেও তা-ই অনুমিত হয়। বিজ্ঞানীদের মতে, পিঁপড়ার মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের মতো দুটি প্রধান লোব এবং উন্নত স্নায়ুকেন্দ্র এবং সংবেদনশীল কোষ নিয়ে গঠিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন