সিলেটের ওসমানীনগরে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাকের চাপায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওসমানীনগরের শেরপুর মাঝেরবাড়ী এলাকার মো. লালন মিয়া (২৬), জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী এলাকার মো. নিয়ামত (৪৫), একই এলাকার উসুফা বেগম (৩০) এবং নিয়ামতের পাঁচ বছর বয়সী মেয়ে আয়সা আক্তার। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি এতে আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
গত ১৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে একই স্থানে (কাশিকাপন এলাকা) একটি প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছিলেন। ঘন ঘন এমন দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

