দৌলতখানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

দৌলতখানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ভোলার দৌলতখানে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আটক যুবকের নাম মো. নাহিদ হোসাইন। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের কাজিরহাট এলাকার পাটোয়ারি বাড়ির আবদুল মান্নানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে দৌলতখান থানার পুলিশ অভিযান চালিয়ে চায়নার তৈরি ৭.৬২ মিমি একটি বিদেশি পিস্তলসহ তাকে আটক করা হয়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে দুপুরে প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন