ফতুল্লায় শুভ্র হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন

ফতুল্লায় শুভ্র হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাখাওয়াত হোসেন শুভ্র (৩২) হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাবুল সাহা জীবন (৩৩), নাজমুল ইসলাম (২৮), সঞ্জয় দাস ওরফে মনা (৩০), মিলন (৩২), বশির (৩১), সমীর (৩০) ও কাওছার (৩৪)। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাবুল সাহা জীবন ও কাওছার পলাতক রয়েছেন।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, শুভ্র হত্যা মামলায় আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক ছিলেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট বিকেল একটি নির্মাণাধীন ভবনের সপ্তম তলায় শুভ্রকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। ঘটনার পর তার পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে থানায় মামলা করেন।

শুভ্রর বাবা মো. শাহাদাত হোসেন শিকদার (৫৪) বাদী হয়ে ফতুল্লা থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন