বাটনওয়ালা ফোরজি ক্লাউড ফোন

বাটনওয়ালা ফোরজি ক্লাউড ফোন

দেশের বাজারে প্রথমবারের মতো এলো দেশীয় ব্র্যান্ডের ডেডিকেটেড ফোরজি ফিচার ক্লাউড ফোন ‘এক্সট্রা আর২৪’। ফোনটির নির্মাতা বাংলাদেশের প্রতিষ্ঠান সেলেক্সট্রা । এই ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া বাটন।

বিজ্ঞাপন

ফোনের মূল বাটনগুলোর মধ্যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের জন্য পৃথক বাটন রয়েছে। যেগুলো একবার প্রেস করলেই ব্যবহারকারী সরাসরি তাদের নিজস্ব আইডিতে চলে যাবেন। এই বৈশিষ্ট্য ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সোশ্যাল মিডিয়ার অভিজ্ঞতাকে আরো সহজ ও দ্রুত করে তুলবে। এতে থাকছে দুই জিবি পর্যন্ত ডেটা স্টোরেজ সক্ষমতা। চারটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে সেলেক্সট্রার এই ফোরজি ফিচার ফোন।

এছাড়া ফোনটির সঙ্গে দেওয়া হচ্ছে ১০০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের আফটার সেলস সার্ভিস। সেই সঙ্গে রয়েছে মোবাইল ফোন অপারেটর রবির বান্ডল প্যাকেজ। এই অফারে থাকছে সাত দিনের জন্য এক জিবি ফ্রি ইন্টারনেট। আরো থাকছে ছয় মাসের স্পেশাল ডিল। রবির নতুন ও পুরোনো গ্রাহকদের জন্য এই অফারগুলো প্রযোজ্য। এই বাটন ফোনটির দাম ধরা হয়েছে ২ হাজার ৪৯৯ টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন