ইউআই, ইউএক্স এক্সপার্ট, ফ্রন্ট-এন্ড অ্যাপ ডেভেলপার খুঁজছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। দেশের বাইরে থেকেও যুক্ত হওয়া যাবে এ কাজে। এজন্য সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড পেজে আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকমবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যাব।
বুধবার তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন- ‘আইসিটিতে আমাদের বেশকিছু ইউআই/ইউএক্স এক্সপার্ট, ফ্রন্ট-এন্ড অ্যাপ ডেভেলপার লাগবে। কয়েকজন ব্যাক-এন্ড ডেভেলপার লাগবে। লাগবে কয়েকজন এপিআই ইন্টিগ্রেশন এক্সপার্ট। দেশে ও বিদেশে উচ্চপর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন রিয়েল ডেভেলপার, ডেভওপ্স এক্সপার্ট, অ্যাপ ডেভেলপার, জাভা এক্সপার্ট যারা আগ্রহী শুধু তারাই যোগাযোগ করুন।’
আবেদন করার জন্য তিনি দাপ্তরিক একটি ই-মেইলও দিয়েছেন। ই-মেইলটি হলো specialassistant@moptit.gov.bd।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

