কাঁঠালে রসনা তৃপ্তি

তানিয়া সুলতানা

কাঁঠালে রসনা তৃপ্তি

আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠালের পাতা থেকে শুরু করে সবকিছুই প্রয়োজনীয়। কাঁঠাল খাওয়া শুরু হয় মুচি থেকে আর শেষ হয় পাকা কাঁঠালে। পাকা কাঁঠাল মজাদার, সুস্বাদু ও পুষ্টিকর হলেও কাঁচা কাঁঠালের তরকারিও কম যায় না। কাঁচা কাঁঠালের কয়েক পদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন তানিয়া সুলতানা

বিজ্ঞাপন
রেসিপি-1

কাঁচা কাঁঠাল রান্না

উপকরণ: খোসা ছাড়ানো কাঁচা কাঁঠাল আধা কেজি, হলুদ ও ধনেগুঁড়া আধা চা চামচ করে, সামান্য মরিচগুঁড়া, আদা-জিরা, রসুনবাটা ২ চা চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, দারুচিনি-এলাচবাটা ১ চা চামচ, কাঁচামরিচ ৪-৫টি, তেজপাতা ২টি, পানি + লবণ ও তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: কড়াইয়ে তেল গরম করার পর পেঁয়াজকুচি দিন। বাদামি বর্ণের হয়ে এলে তাতে মরিচ, হলুদ, ধনে, আদা-জিরা-রসুনবাটা ও লবণ দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে তাতে কাঁঠাল দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। কাঁঠাল কষানো হয়ে গেলে তাতে বাকি সব মসলা ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে পাঁচ মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলতে হবে। এরপর গরম ভাত বা খিচুড়ির সঙ্গে খেতে পারেন মজার কাঁঠালের সুস্বাদু তরকারি।

রেসিপি-3

কাঁচা কাঁঠাল ও গরুর মাংস

উপকরণ: খোসা ছাড়ানো কাঁচা কাঁঠাল ৫০০ গ্রাম, গরুর মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, আদাবাটা ২ চা চামচ, রসুনবাটা ১ চা চামচ, জিরাগুঁড়া ১ চা চামচ, হলুদগুঁড়া ১ চা চামচ, মরিচগুঁড়া ২ চা চামচ, ধনেগুঁড়া আধা চা চামচ, এলাচ-দারুচিনি ২-৩ টুকরা, কাঁচামরিচ ৪টি, তেজপাতা ২টি, লবণ স্বাদমতো এবং পানি ও তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে কাঁঠাল সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিতে পারেন। কড়াইয়ে তেল গরম হলে তাতে পেঁয়াজকুচি দিন। পেঁয়াজ বাদামি রঙের হয়ে এলে সামান্য পানি দিয়ে সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে গরুর মাংস ঢেলে দিন। মাংস কষানো হয়ে এলে দারুচিনি, এলাচ-জিরাগুঁড়া দিয়ে দিন। এরপর কষানো মাংসে সিদ্ধ করা কাঁঠাল ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে দিন। নামানোর ৫ মিনিট আগে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলুন। এবার সুন্দর বাটিতে ঢেলে পরিবেশন করুন মজার কাঁঠাল-মাংস।

রেসিপি-2

কাঁঠালের জালিকাবাব

উপকরণ: কাঁচা কাঁঠাল ২ কাপ, পাউরুটি ২-৩ টুকরা, পুদিনাপাতা-বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচকুচি ১ টেবিল চামচ, গরম মসলাগুঁড়া আধা চা চামচ, কাবাব মসলা আধা চা চামচ, জিরাগুঁড়া আধা চা চামচ, গোলমরিচ আধা চা চামচ, বেরেস্তা আধা কাপ, ডিম ২টি, টোস্টের গুঁড়া আধা কাপ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো ও চিনি আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি: কাঁচা কাঁঠাল সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার মিহি করে বেটে নিন। বাটা কাঁঠালের সঙ্গে ডিম ও তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে নিয়ে পানি ঝারিয়ে নিন। এবার মিহি করে বেটে নিন। বাটা কাঁঠালের সঙ্গে ডিম ও তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে হাতের তালুতে নিয়ে গোলাকার চ্যাপ্টা চপ তৈরি করে নিন। এরপর ডিমে চুবিয়ে তেলে ছাড়তে হবে। তেলে ছাড়ার পর কাবাবের ওপর আরো ডিম দিয়ে জালি তৈরি করে ভেজে নিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন