শীতের নতুন বুনন নিয়ে ‘লা রিভ উইন্টার ২০২৬’

শীতের নতুন বুনন নিয়ে ‘লা রিভ উইন্টার ২০২৬’

শীত মানেই ভারী পোশাক নয়। কখনো একটি জ্যাকেট, কখনো নরম নিটের সোয়েটার, আবার কখনো শাল বা পঞ্চোর একটি বাড়তি স্তরেই বদলে যায় পুরো ফ্যাশন। বাংলাদেশের অল্প সময়ের, মৃদু শীতের এই নিজস্ব ধরন মাথায় রেখেই দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ লঞ্চ করেছে ‘উইন্টার কালেকশন ২০২৬’। এবারের সংগ্রহে উষ্ণতার পাশাপাশি গুরুত্ব পেয়েছে লেয়ারিং, ফ্যাব্রিকের বৈচিত্র্য, টেক্সচার আর স্বচ্ছন্দ চলাফেরা। লা রিভের প্রধান নির্বাহী অফিসার মন্নুজান নার্গিস বলেন, ‘বাংলাদেশের শীতের একটা নিজস্ব ধরন আছে; কখনো হালকা, কখনো একটু বেশি ঠান্ডা। তাই এখানে এমন পোশাক দরকার, যেগুলো প্রয়োজনমতো লেয়ার করা যায়। এবারের উইন্টার কালেকশন সাজানোর সময় আমরা এই বাস্তবতাকেই গুরুত্ব দিয়েছি। নতুন সংগ্রহে টুইড, টুইল, কর্ডুরয়, স্যুড-ফিনিশ ও লেদার কোটিংয়ের মতো বৈচিত্র্যময় ফ্যাব্রিকের পাশাপাশি নিট ও বিভিন্ন ব্লেন্ডেড ফ্যাব্রিক নিয়ে কাজ করেছি। জ্যাকেট, ট্রেঞ্চকোট, ব্লেজার, শ্যাকেট ও নিটওয়্যার থেকে শুরু করে শাল, পঞ্চো এবং আমাদের পরিচিত দেশীয় পোশাকের বৈচিত্র্যেও মনোযোগ দিয়েছে লা রিভ। আমাদের চেষ্টা ছিল এমন একটি পূর্ণাঙ্গ শীতের সংগ্রহ তৈরি করা, যেখানে আরাম ও উষ্ণতার পাশাপাশি ফ্যাব্রিকের স্পর্শ, রঙ, নকশা এবং ব্যক্তিগত স্টাইল—সবকিছুরই নিজস্ব জায়গা থাকবে। শীতের প্রতিটি দিন মানুষ নিজের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী লা রিভের পোশাককে নিজের মতো করে পরতে ও লেয়ার করতে পারবে, এটাই প্রত্যাশা।’

‘লা রিভ উইন্টার কালেকশন ২০২৬’-এর প্রধান আকর্ষণ এর ফ্যাব্রিক। দেশীয় শীতের ধরন ও আরামের কথা মাথায় রেখে বেশ কিছু নতুন ও প্রিমিয়াম ফ্যাব্রিক যুক্ত হয়েছে। এর মধ্যে আছে টুইড ও টুইড-লুক ওভেন, টুইল, কর্ডুরয়, স্যুড ও স্যুড-ফিনিশ, লেদার-কোটেড, ক্যানভাস এবং টাফেটা ও টেকনিক্যাল পলিয়েস্টার ফ্যাব্রিক। নিটওয়ারেও বৈচিত্র্য দেখা যাবে এবার। উল ও বিভিন্ন নিটেড ব্লেন্ডের পাশাপাশি রিব ও জ্যাকার্ড নিট ব্যবহার হয়েছে এবার। আরো আছে ব্রাশড ও পিচ-ফিনিশ টুইল, হেরিংবোন, হাউন্ডসটুথ, ফ্ল্যানেল, শেরপা ও ফ্লিস, ডেনিম, স্ট্রেচ কটন, পলি-ভিসকস ও পলি-উল ব্লেন্ড এবং পিইউ-কোটেড ফ্যাব্রিক। একেকটি ফ্যাব্রিকের বৈশিষ্ট্য একেক রকম। কোথাও টুইড ও হেরিংবোনের পরিশীলিত টেক্সচার, কোথাও কর্ডুরয়ের রিবড সারফেস, কোথাও স্যুডের নরম ম্যাট অনুভূতি, আবার কোথাও লেদার কোটিং বা টেকনিক্যাল ফ্যাব্রিকের স্মার্ট আধুনিক উপস্থিতি। লা রিভ চেষ্টা করেছে, ফ্যাব্রিকের এই বৈচিত্র্য যেন পোশাককে উষ্ণ রাখে; পাশাপাশি স্পর্শ, টেক্সচার, ফিনিশ ও কাঠামোর মধ্য দিয়ে ভিন্ন ধাঁচের ফ্যাশন স্টেটমেন্টও তৈরি করে। প্রিন্ট ও প্যাটার্নেও আছে শীতের চেনা-অচেনা দুই রূপ। চেক, প্লেইড, স্ট্রাইপ ও জ্যামিতিক নিটের পাশাপাশি নারীদের পোশাকে দেখা যাবে ফ্লোরাল, বোটানিক্যাল ও গ্রাফিক মোটিফ। অনেক পোশাকে বাড়তি অলংকরণের বদলে ফ্যাব্রিকের নিজস্ব টেক্সচার, বাটন, জিপার, বেল্ট, পকেট, ফ্রিঞ্জ ও কনট্রাস্ট ডিটেইলই হয়ে উঠেছে নকশার অংশ।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...