ক্যারিয়ার গড়ুন ইসলামী ব্যাংকে

ক্যারিয়ার গড়ুন ইসলামী ব্যাংকে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ক্যাশ বিভাগ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার

বিভাগ: ক্যাশ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত এবং প্রযুক্তিগত দক্ষতা। কম্পিউটারে এমএস অফিস পরিচালনায় দক্ষতা।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২২-৩২ বছর

কর্মস্থল: যেকোনো স্থানে

বেতন: ২৬,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৫

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...