সময় বাড়লো প্রধান শিক্ষক নিয়োগ আবেদনের

সময় বাড়লো প্রধান শিক্ষক নিয়োগ আবেদনের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২২টি পদে প্রধান শিক্ষক নিয়োগ আবেদনের সময় বাড়ানো হয়েছে। এখন আগ্রহী আবেদনকারী ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

রোববার পিএসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার (২০ অক্টোবর) আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল।

প্রধান শিক্ষক

পদসংখ্যা: ১,১২২টি (স্থায়ী)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড: ১১ ও ১২তম গ্রেড

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ প্রশিক্ষণবিহীন; ১১,৩০০-২৭,৩০০ টাকা।

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন