নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রজেক্ট অফিসার (জেলা পর্যায়ে) পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুন পর্যন্ত
অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, জনস্বাস্থ্য অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার থাকবে।
অন্যান্য যোগ্যতা: প্রকল্প ব্যবস্থাপনা, মাইক্রোসফট অফিস এবং ডটটা ম্যানেজমেন্ট টুলগুলোতে দক্ষতা। বাংলা ও ইংরেজিতে লিখিত এবং কথা সাবলীলতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন। সূত্র: বিডি জবস.কম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

