সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা মিনহাজুল

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা মিনহাজুল

সন্ত্রাসবিরোধী মামলার নামীয় আসামি, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আবেদিন মিনহাজকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে বুধবার রাত ১০টায় গদা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী মামলার নামীয় আসামি মিনহাজুল আবেদিন মিনহাজ আত্মগোপনে ছিল। তাকে বুধবার রাত ১০টায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে মামলার ৩১ নম্বর আসামি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আবেদিন মিনহাজকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছে। সে আত্মগোপনে থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টায় গদা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিনহাজুল আবেদিন মিনহাজ গদা গ্রামের হারুন অর রশিদের ছেলে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম আমার দেশকে জানান, সন্ত্রাসবিরোধী মামলার আসামি মিনহাজুল ইসলাম মিনহাজকে বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন