আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা

চাকরি ডেস্ক

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে ২টি পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফি ১০০ টাকা।

প্রতিষ্ঠানের নাম: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা

বিজ্ঞাপন

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: কুমিল্লা

বয়স: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা এখানে ক্লিক করে https://pbs3.comilla.gov.bd/ আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা। ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবদেনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন