রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে উত্তীর্ণ ৩৫১৩

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে উত্তীর্ণ ৩৫১৩

বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের প্রার্থীদের বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। এতে ৩৫১৩ জন উত্তীর্ণ হয়েছে।

পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ৩ জুলাই প্রকাশিত ৮০,০০,০০০০,১১২.১১.০২৪.২২ (অংশ-৪)-১১৯ নম্বর বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন